সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক রাজধানীর বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে। প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন ব্যাংকের এমডি ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমান, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির এবং ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ইভিপি মো. মাইনুল ইসলাম চৌধুরী।