সীমান্ত ব্যাংক পিএলসি এবং ফরাজী হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সীমান্ত ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আজিজুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের হেড অব বিজনেস মো. শহিদুল ইসলাম এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের এমডি ডা. ওয়াহিদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, ফরাজী হাসপাতাল ও ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের হেড অব করপোরেট অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন মো. মোজাম্মেল হক, ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি