দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় ন্যাশনাল লাইফের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলমকে সংবর্ধনা জানিয়েছে বীমা প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। গতকাল কোম্পানির প্রধান কার্যালয়ে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাসসহ ঊর্ধ্বতন নির্বাহীরা মোরশেদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।