দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২৪৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৫৭ কোটি ৯৮ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইলস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, প্যারামাউন্ট টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, শাহজালাল ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক ও গ্রীন ডেল্টার শেয়ার।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সায়হাম টেক্সটাইলের সবচেয়ে বেশি ২৮ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৫০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ২৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২১৮ টাকা ৩০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ১৩১ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ১৬ কোটি ৩১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে প্যারামাউন্ট টেক্সটাইলসের ১৬ কোটি ৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৮১ টাকা ৯০ পয়সায়। ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৫ টাকা ৭০ পয়সায়। আইপিডিসির ১১ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ১০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। প্রাইম ব্যাংকের ব্যাংকের ৯ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৮ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে গ্রীণ ডেল্টার ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৯ টাকা ২০ পয়সায়।