গত সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৫ শতাংশ। আগস্টে যেখানে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৬৯ শতাংশ। বছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ছিল ২-৪ শতাংশ। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জ্বালানির মূল্যবৃদ্ধিতে প্রায় সাত বছরের সর্বোচ্চে দাঁড়িয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির মূল্যস্ফীতি। গত মাসে ভর্তুকির জ্বালানি মূল্য ৩০ শতাংশ বাড়ায় ইন্দোনেশিয়া। এতে রাজধানী জাকার্তাসহ দেশের বিভিন্ন শহরে ক্ষোভ প্রকাশ করে হাজারো শ্রমজীবী মানুষ। নিক্কেই এশিয়া