সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ১ জানুয়ারি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়ার বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করা হয় এবং তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরাসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষি ব্যাংকে দোয়া ও মিলাদ মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিনদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক।









