আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবিএল) পিএলসি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আধুনিকায়ন কার্যক্রম গ্রহণ করেছে। এ কারণে ১-৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিনদিন ব্যাংকের সব সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ৫ ফেব্রুয়ারি শুধু নগদ লেনদেন ও শাখাভিত্তিক সীমিত ব্যাংকিং চালু থাকবে। তবে ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের সব অনলাইন/ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। প্রযুক্তিগত উন্নয়নের পর আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ব্যাংকের সব ধরনের নিয়মিত ও অনলাইন ব্যাংকিং সেবা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

সিস্টেম আপগ্রেডেশন লক্ষ্যে ৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকের কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, আই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ইসলামিক ওয়ালেটসহ সব ধরনের অনলাইন ও ডিজিটাল ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।

এছাড়া ১-৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব শাখা-উপশাখায় নগদ লেনদেনসহ সব ধরনের শাখাভিত্তিক ব্যাংকিং বন্ধ থাকবে। তবে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সীমিত পরিসরে নগদ লেনদেন ও শাখাভিত্তিক ব্যাংকিং সেবা চালু থাকবে।