পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। গত বছর রেকর্ড ১ হাজার ৭৫৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করে ব্যাংকটি। এ সমৃদ্ধিতে পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ থেকে ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী এবং তার টিমকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় পূবালী ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উপদেষ্টা এবং ব্যাংকের সাবেক এমডি মো. আব্দুল হালিম চৌধুরী ও শফিউল আলম খান চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পূবালী ব্যাংককে অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির শুভেচ্ছা
পূবালী ব্যাংক পিএলসি ২০২৩ সালে পরিচালন মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।









