তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। গতকাল বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত প্যারেড ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীর অংশগ্রহণে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক একটি ডিসপ্লে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌ. মো. হারূনুর রশীদ মোল্লাহ্। - বিজ্ঞপ্তি