আগামী বছর বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ধীর হওয়ার পূর্বাভাস দিয়েছে সিটিগ্রুপ। জিডিপি প্রবৃদ্ধির হার ২ শতাংশের নিচে থাকবে বলে মনে করছে মার্কিন বিনিয়োগ ব্যাংকটি। এর আগে গোল্ডম্যান স্যাকস ও জেপি মরগানের মতো অন্যান্য প্রধান আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানও একই ধরনের পূর্বাভাস দিয়েছে। কভিড মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত প্রভাবগুলো বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের চাপে ফেলে দিয়েছে। এ অবস্থায় আগামী বছর বিশ্ব অর্থনীতি মন্দায় পড়বে বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ। রয়টার্স