ঢাকা ওয়াসার দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন সাবেক মার্কিন কংগ্রেস সদস্য ও নির্বাচন পর্যবেক্ষক জিম বেটস।
গতকাল পরিদর্শনকালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জিম বেটস বলেন, ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকা ওয়াসা তথা বাংলাদেশের সার্বিক উন্নয়নের এক নতুন মাইলফলক। এছাড়া তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।








