বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) থেকে স্বীকৃতি সনদ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানার কাছ থেকে এ সনদ গ্রহণ করেন বিএসটিআই মহাপরিচালক (গ্রেড-১) এসএম ফেরদৌস আলম। এ সময় ব্যাবের মহাপরিচালক মু. আনোয়ারুল আলমসহ শিল্প মন্ত্রণালয়, বিএসটিআই এবং ব্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিএসটিআইয়ের রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি ভারতের ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ (এনএবিএল) থেকে অ্যাক্রেডিটেশন অর্জন করে। ব্যাব প্রতিষ্ঠার পর থেকে বিএসটিআইয়ের রসায়ন, খাদ্য, মাইক্রোবায়োলজি, সিমেন্ট ও টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরি স্বীকৃতি পায়। বর্তমানে ইলেকট্রিক্যাল পণ্যসহ ৩৭ পণ্যের ৩০৬টি প্যারামিটার ব্যাবের স্বীকৃত। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের সনদ পেল বিএসটিআই
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) থেকে স্বীকৃতি সনদ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) থেকে স্বীকৃতি সনদ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।











