মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) এফএমসিজি ডিভিশনের সর্বস্তরের সেলস কর্মকর্তাদের নিয়ে বাৎসরিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার-এর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে অনুষ্ঠিত দুইটি পর্বের এ কনফারেন্সে এফএমসিজি ডিভিশনের ১০টি সেলস লাইনের প্রায় ১১০০ জন সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘টুগেদার উই রাইজ’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কনফারেন্সে আগামী বছরগুলোয় লক্ষ্য অর্জনে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে মানসম্পন্ন ও নতুন নতুন পণ্য উৎপাদন এবং ভোক্তাদের কাছে সেগুলো সহজলভ্য করে তুলতে আমরা আগামীতেও কাজ করে যেতে চাই। এর জন্য চাই সবার মিলিত প্রচেষ্টা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমজিআই ডিরেক্টর তাহমিনা মোস্তফা। সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন তিনি। সেইসঙ্গে ২০২৬ সালে শৃঙ্খলা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাজারে ফ্রেশ, নাম্বার ওয়ান এবং অ্যাক্টিফিট ব্র্যান্ডের শক্ত অবস্থান ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

কনফারেন্স-এ আরো উপস্থিত ছিলেন এমজিআই চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো. রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, সিনিয়র জিএম ও হেড অব অ্যাকাউন্টস এস এম মুজিবুর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, এসবিইউ হেড কাজী তৌহিদুজ্জামানসহ বিভিন্ন ফ্যাক্টরি ও সেলস লাইন হেড ও অন্যান্য বিভাগের কর্মকর্তারা।

-বিজ্ঞপ্তি