ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২৩-এর আওতায় ঢাকা, রংপুর, সিলেট, যশোর, কুষ্টিয়া ও মাগুরার ৯ ক্রেতার হাতে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকাসহ সংশ্লিষ্ট ছয় জেলায় পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রেতাদের হাতে উপহারের ফ্রি ফ্রিজ, স্মার্ট টিভি, ওভেনসহ বিভিন্ন ধরনের পণ্য তুলে দেন চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। এসব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের কর্মকর্তরা।