শীতের আবহে বাঙালির চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরতে ইউনিমার্টের সব আউটলেটে চলছে মাসব্যাপী পিঠা উৎসব। নগর জীবনের ব্যস্ততার মাঝে গ্রামীণ স্বাদ ও উষ্ণতাকে ছড়িয়ে দিতে বৃহস্পতিবার শুরু হওয়া এ আয়োজন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইউনিমার্টের মাসব্যাপী এ উৎসবে প্রায় ৭০ রকমের বাহারি পিঠা স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, সেমাই, রসপিঠা, নকশি, গোলাপ, মালপোয়া, পাকন, সতীনমোচন, জাফরানি মালাই রোল ও বিবিখানার মতো ঐতিহ্যবাহী পিঠা। এছাড়া থাকছে ঝালমিষ্টি পিঠা ও সুস্বাদু হাঁসের মাংসের সঙ্গে চালের রুটি। —বিজ্ঞপ্তি
ইউনিমার্টে চলছে মাসব্যাপী পিঠা উৎসব
শীতের আবহে বাঙালির চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরতে ইউনিমার্টের সব আউটলেটে চলছে মাসব্যাপী পিঠা উৎসব।









