লন্ডনে জনসাধারণের কাছে সেকেন্ডহ্যান্ড রিস্টব্যান্ড বিক্রিও নিষিদ্ধ করল ই বে। তবে এরই মধ্যে অনলাইন নিলামে বিক্রির মাধ্যমে রিস্টব্যান্ডগুলো হাজার হাজার জনসাধারণের কাছে পৌঁছে গেছে।
এগুলো রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনে শ্রদ্ধা প্রকাশ করতে আসা দেশটির জনগণের কাছে বিক্রি করা হয়। এ সময় বিক্রেতারা রঙিন কাগজের এ ব্যান্ড বিক্রি করেছে, যা শ্রদ্ধা প্রকাশ করতে আসা জনগণের কাছে স্মৃতিচিহ্ন হয়ে থাকবে।
বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিস্টব্যান্ডগুলো হস্তান্তরযোগ্য নয়। এমনকি এটি রানীর কফিনে শ্রদ্ধা প্রকাশ করার জন্য ওয়েস্টমিনস্টার হলে প্রবেশের নিশ্চিয়তাও দেবে না। অনলাইন নিলাম ওয়েবসাইটির এক মুখপাত্র জানান, এ রিস্টব্যান্ডগুলো বিক্রি তাদের নীতিবিরুদ্ধ। সে কারণে এগুলো বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিক্রি নিষিদ্ধ হওয়ার আগে কিছু রিস্টব্যান্ড নিলামে ৭০ হাজার পাউন্ড পর্যন্তও দাম উঠেছিল। তবে নিলামের দরপত্রগুলো আসল কিনা তা জানা যায়নি।
এর আগেও ই বে বিভিন্ন কনসার্ট অথবা স্পোর্টস ফিক্সচারের টিকিট বিক্রির অনুমতি দিয়েছে। তবে ই বে এর নীতিমালায় উল্লেখ রয়েছে, এটি জনসাধারণের কাছে বিনামূল্যের ইভেন্টের টিকিট বিক্রি নিষিদ্ধ করতে পারবে।










