নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে না পারার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের নয়টি কোম্পানির শেয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে বেস্ট হোল্ডিংস, জেমিনি সি ফুড, এস আলম কোল্ড রোলড স্টিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওইমেক্স ইলেকট্রোড, কাট্টলি টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বিচ হ্যাচারি ও ফু-ওয়াং ফুড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে, নির্ধারিত সময়ের মধ্যে এজিএম না করলে তালিকাভুক্ত কোম্পানিকে তাৎক্ষণিকভাবে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরের বিধান রয়েছে। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের এজিএম না করার কারনে বেস্ট হোল্ডিংস, জেমিনি সি ফুড, এস আলম কোল্ড রোলড স্টিলস, আলিফ ইন্ডাস্ট্রিজ, কাট্টলি টেক্সটাইল, বিচ হ্যাচারি ও ফু-ওয়াং ফুডকে গতকাল থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে।
অন্যদিকে ওইমেক্স ইলেকট্রোডের এজিএম গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম গত বছরের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এজিএম করতে না পারায় গতকাল থেকে কোম্পানি দুটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে এজিএম করতে না পারায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
জেমিনি সি ফুড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। সেই সঙ্গে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের এজিএমও করেনি। ফলে গতকাল থেকে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
এস আলম কোল্ড রোলড স্টিলস ২০২৩-২৪ ও ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। পাশাপাশি দুই বছর ধরে এজিএমও করে কোম্পানিটি। এ কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
আলিফ ইন্ডাস্ট্রিজ সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। পাশাপাশি কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের এজিএম করেনি। ফলে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে।
ওইমেক্স ইলেকট্রোডের এজিএম গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। ফলে নির্ধারিত সময়ের মধ্যে এজিএম করতে না পারায় গতকাল থেকে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
কাট্টলি টেক্সটাইল সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করলেও এখনে পর্যন্ত এজিএমের তারিখ ঘোষণা করতে পারেনি। ফলে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম গত বছরের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়। এ অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে এজিএম করতে না পারায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
বিচ হ্যাচারি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। পাশাপাশি কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে আলোচ্য হিসাব বছরে এজিএম করতে পারেনি। এ কারণে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়েছে।
ফু-ওয়াং ফুড সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশ করেনি। পাশাপাশি কোম্পানিটি নির্ধারিত সময়ের মধ্যে আলোচ্য হিসাব বছরে এজিএম করতে পারেনি। এ কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।









