প্রতি বছরের মতো এবারো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া এজিস গ্রাউন্ডে। দিনব্যাপী খেলাধুলাসহ আনন্দমুখর পরিবেশে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের রূপসী ফ্যাক্টরি এবং হেড অফিসের কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমী এ আয়োজন পরিণত হয় মিলনমেলায়। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাইদ, এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম কিবরিয়া, রূপসী প্লান্টের হেড ফায়েজ আহমেদসহ ফ্যাক্টরি ও হেড অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত
প্রতি বছরের মতো এবারো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ফ্যামিলি স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে আশুলিয়া এজিস গ্রাউন্ডে।










