ইস্টার্ন ব্যাংক (ইবিএল) পিএলসির উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক পরিচালিত এসআইসিআইপি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, এতে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক। এ উপলক্ষে গতকাল ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। এতে সভাপতিত্ব করেন ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইবিএল ডিএমডি পরিচালক এম খোরশেদ আনোয়ার ও এসআইসিআইপির প্রোগ্রাম পরিচালক মো. নজরুল ইসলাম ও উপপ্রোগ্রাম পরিচালক মো. আইয়ুব আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচিত ২৫ জন উদ্যোক্তা। —বিজ্ঞপ্তি