বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ২০২৩-২৪ সেশনের এমফিল ও পিএইচডি গবেষকদের সঙ্গে সুপারভাইজারদের পরিচিতি এবং গবেষণার শিরোনাম চূড়ান্ত করার জন্য সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (সিএইচএসআর) সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য, সিএইচএসআরের ডিনসহ আরো অনেকে।