নভেম্বরে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে ১ লাখ ২৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ সংখ্যা ২০২১ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। যদিও দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছিল। স্ট্যানফোর্ড ডিজিটাল ইকোনমি ল্যাবের সঙ্গে যৌথভাবে এ প্রতিবেদন তৈরি করেছে এডিপি রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত অক্টোবরে মার্কিন অর্থনীতির বেসরকারি খাতে ২ লাখ ৩৯ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছিল। আনাদোলু এজেন্সি