দক্ষিণ ভারতের পাহাড়ি জেলা নীলগিরিতে চা পাতার গড় দাম বেঁধে দিয়েছে টি বোর্ড অব ইন্ডিয়া। প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে এ জেলার ক্ষুদ্র বাগানিদের কাছ থেকে প্রতি কেজি চা পাতা গড়ে ১৩ দশমিক ১০ রুপিতে (ভারতীয় মুদ্রা) কেনা যাবে। খবর বিজনেস লাইন।
চলতি বছরের জানুয়ারিতে নীলগিরিতে প্রতি কেজি চা পাতার গড় দাম ছিল ১২ দশমিক ৩৬ রুপি। ফেব্রুয়ারিতে তা ৭৪ পয়সা বাড়িয়ে কেজিপ্রতি ১৩ দশমিক ১০ রুপি করা হয়। গত নভেম্বরের পর এটাই নীলগিরিতে চা পাতার সর্বোচ্চ দাম।
টি বোর্ড অব ইন্ডিয়ার পরিচালক এম বালাজি জানান, ২০১৯ সালে ফেব্রুয়ারিতে এ জেলায় প্রতি কেজি চা পাতার গড় দাম নির্ধারণ করা হয়েছিল ১৫ দশমিক ৮৭ রুপি।









