আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে মূল্যবান ধাতুটির দাম দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। খবর মেটাল বুলেটিন।
সর্বশেষ কার্যদিবসে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭০ ডলারে। একদিনের ব্যবধানে মূল্যবান ধাতুটির দাম কমেছে আউন্সে ৭ দশমিক ২ ডলার।
এদিন মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি আউন্স রুপার দাম ২১ দশমিক ৬ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ ডলার ৮২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২৩ শতাংশ বেশি।
অন্যদিকে সর্বশেষ কার্যদিবসে আন্তর্জাতিক বাজারে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্লাটিনামের দাম আগের দিনের তুলনায় ১৯ দশমিক ৭ ডলার কমে দাঁড়িয়েছে ৯৬৭ ডলার ৪ সেন্টে।









