কভিডের বিপর্যয় কাটিয়ে বিশ্বজুড়ে উড়োজাহাজ ভ্রমণ পুনরুদ্ধার অব্যাহত। মে মাসে আন্তর্জাতিক ভ্রমণ চার গুণেরও বেশি বেড়েছে। বেশ কয়েকটি রুটে ভ্রমণ প্রাক-কভিড পর্যায় ছাড়িয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রাভেল অ্যাসোসিয়েশন (আইএটিএ) জানিয়েছে, মে মাসে মোট এয়ার ট্রাফিক এক বছর আগের তুলনায় ৮৩ শতাংশেরও বেশি বেড়েছে। যাত্রী ও কিলোমিটারপ্রতি এয়ারলাইনসের আয় দিয়ে এয়ার ট্রাফিক পরিমাপ করা হয়। মে মাসে আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে ৩২৬ শতাংশ। এর মাধ্যমে বিশ্বব্যাপী এয়ার ট্রাফিক প্রাক-কভিড স্তরের প্রায় ৬৯ শতাংশে উন্নীত হয়েছে। —রয়টার্স