যুক্তরাষ্ট্রের ৮৫টি বিমানবন্দর আধুনিকায়নে ১০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। দেশটির পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ বলেন, এ প্রকল্প ভবিষ্যতের ভ্রমণের চাহিদা পূরণ করবে, সেই সঙ্গে আকাশপথে ভ্রমণ হবে আরো নিরাপদ ও দক্ষ। গত নভেম্বরে কংগ্রেসের অনুমোদন দেয়া ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরিত ৫০০ ডলারের প্রথম কিস্তি এটি। এফএএ জানিয়েছে, এরই মধ্যে ৫৩২টি বিমানবন্দর ৬৫৮টি প্রকল্পের আবেদন জানিয়েছে। এপি
মার্কিন বিমানবন্দর আধুনিকায়নে ১০০ কোটি ডলার দেবে এফএএ
যুক্তরাষ্ট্রের ৮৫টি বিমানবন্দর আধুনিকায়নে ১০০ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। দেশটির পরিবহনমন্ত্রী পিট বুটিগিগ বলেন, এ প্রকল্প ভবিষ্যতের ভ্রমণের চাহিদা পূরণ করবে, সেই সঙ্গে আকাশপথে ভ্রমণ হবে আরো নিরাপদ ও দক্ষ।









