শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক মিরপুর শাখা আয়োজিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৪ ঢাকার মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের রূপনগর শাখা অডিটরিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান। অনুষ্ঠানে ঢাকার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অভিভাবক প্রতিনিধি জাকিয়া শিল্পী, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক সাঈদা নারগীসসহ আরো অনেকে।