নিজস্ব ট্রেক প্রতিনিধিদের নিয়ে গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ভবনে কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক একটি সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান। এ সময় সিএসইর পরিচালক মো. রেজাউল ইসলাম, মোহাম্মেদ নাসির উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং সিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএসইর ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা প্রশিক্ষণটি পরিচালনা করেন। প্রশিক্ষণে ট্রেক প্রতিষ্ঠানের প্রায় ৫০ প্রতিনিধি অংশ নেন। 

উল্লেখ্য, সিএসই বাংলাদেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার জন্য বিএসইসির অনুমোদন পায় এবং গত বছরের এপ্রিলে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জের (এমসিএক্স) সঙ্গে নলেজ শেয়ারিং কনসালট্যান্ট চুক্তি সম্পাদন করে। এর পর থেকে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে সিএসই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, প্রশিক্ষণ কর্মশালা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও সার্টিফিকেট প্রোগ্রামের আায়োজন করে আসছে। গতকাল এরই ধারাবাহিকতায় এ সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। —বিজ্ঞপ্তি