ঢাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জিপিএইচ ইস্পাত লিমিটেডের বার্ষিক চ্যানেল পার্টনার সম্মেলন জিপিএইচ মহারাজ দরবার-২০২৩। এ সিগনেচার ইভেন্টের মাধ্যমে প্রতি বছরই চ্যানেল পার্টনারদের সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। সারা দেশ থেকে আগত চার শতাধিক চ্যানেল পার্টনার এবং তাদের পরিবারের সদস্যরা দুদিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় ১০ জন ডিলারকে মহারাজ, পরবর্তী শীর্ষ ১০ জনকে মহাবীর উপাধিতে ভূষিত করা হয়। শীর্ষস্থানীয় ডিলারদের রাজকীয় সম্মাননাসহ ক্রেস্ট, স্বর্ণালংকার ও অর্থ প্রদান করা হয়। এছাড়া সারা বছর ধারাবাহিকভাবে বিক্রয় সাফল্য ধরে রাখা শীর্ষ পাঁচজন ডিলারকে বীরবন্ধু এবং সাতজন শুধু জিপিএইচ ইস্পাত বিক্রয়কারী এক্সক্লুসিভ ডিলারকে এক্সক্লুসিভ এক্সিলেন্স সম্মাননা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি