২০২৫ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনের একটি কারখানা নির্মাণ করবে হুন্দাই। দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে গত ২৯ বছরে এ প্রথম বিনিয়োগ করেছে গাড়ি নির্মাতা সংস্থাটি। চলতি বছরের মে মাসে ২০২৫ সালের মধ্যে হুন্দাই মোটর, কিয়া ও হুন্দাই মোবিসের দেশীয় ব্যবসায় মোট ৬৩ ট্রিলিয়ন ওন বিনিয়োগের ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এর জের ধরেই ইভি কারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে হুন্দাই। কোরিয়া হেরাল্ড
২০২৫ সালের মধ্যে ইভি কারখানা স্থাপন করবে হুন্দাই
২০২৫ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনের একটি কারখানা নির্মাণ করবে হুন্দাই। দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে গত ২৯ বছরে এ প্রথম বিনিয়োগ করেছে গাড়ি নির্মাতা সংস্থাটি।









