রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হলো ২১তম ব্যাচে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বার্ষিক ব্যাজ প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম এবং সম্মানিত অতিথি ছিলেন কলেজের জ্যেষ্ঠ পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম। বিজ্ঞান বিভাগের ফাবিহা সানজিদা নওশিনকে কলেজ ক্যাপ্টেন, আরাফাত খন্দকার অপুকে স্পোর্টস ক্যাপ্টেন এবং মানবিক বিভাগের আজমাইন অরণ্যকে কালচারাল ক্যাপ্টেন নির্বাচিত করা হয়।