সোমবার দুপুরে জয়পুরহাট শিশু উদ্যান প্রাঙ্গণে জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৩৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি পদ্মা ফিড অ্যান্ড চিকসের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এমএ রব হাওলাদার, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

চেম্বারের সাবেক সভাপতি শিল্পপতি আব্দুল হাকিম মন্ডল, চেম্বারের সিনিয়র সহসভাপতি আহসান কবীর, চেম্বারের সব পরিচালক, সব সদস্য ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি বিশিষ্ট রাজনীতিবিদ, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টরা অংশ নেন।