লভ্যাংশ নির্ধারণ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী রোববার পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের। পরে সোমবার থেকে স্বাভাবিক নিয়মে পুনরায় লেনদেন হবে কোম্পানিটির। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছে কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৯৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে গ্রামীণফোনের পর্ষদ। এর আগে কোম্পানিটি আলোচ্য হিসাব বছরের জন্য ১২৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে ২০২২ হিসাব বছরে মোট ২২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।