চীনের
বাজারে কয়লা রফতানি
সাময়িক বন্ধের ঘোষণা
দিয়েছে মঙ্গোলিয়া।
নভেল করোনাভাইরাস ছড়িয়ে
পড়ার জের ধরে
স্বাস্থ্য সুরক্ষার অংশ
হিসেবে দেশটি এ
উদ্যোগ নিয়েছে।
খবর সিনহুয়া।
মঙ্গোলিয়ার
ন্যাশনাল ইমার্জেন্সি কমিশনের
এক বিবৃতিতে
বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয়
সীমান্ত দিয়ে চীন
থেকে মঙ্গোলিয়ায় নভেল
করোনাভাইরাস
ছড়িয়ে পড়ার ঝুঁকি
রয়েছে। এ
কারণে আগামী ২
মার্চ পর্যন্ত এ
সীমান্ত দিয়ে চীনে
কয়লা রফতানি সাময়িক
বন্ধ থাকবে।
মঙ্গোলিয়ার
প্রধান রফতানি পণ্য
কয়লা। দেশটি
থেকে চীনের বাজারে
সবচেয়ে বেশি কয়লা
রফতানি হয়।









