ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ‘বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এ সম্মেলনের উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এ সময় সিইও মোহাম্মদ সেলিম বার্ষিক ব্যবসা আহরণের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের মাঝেও ২০২৫ সালে কোম্পানির বার্ষিক লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ অর্জিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। সম্মেলনে কোম্পানির ভাইস চেয়ারম্যান রিজওয়ান রহমান অসম প্রতিযোগিতা পরিহারের জন্য শূন্য কমিশনে নন-লাইফ বীমা ব্যবসা পরিচালনার নিয়ম চালু করায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) অভিনন্দন জানান। —বিজ্ঞপ্তি
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের বার্ষিক ব্যবসা সম্মেলন
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ‘বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।










