বিএসআরএম স্টিলস লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বিএসইসির গাইডলাইন অনুসারে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলীর সভাপতিত্বে সভায় শেয়ারহোল্ডাররা নিরীক্ষিত হিসাব বিবরণীসহ বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন করেন এবং কোম্পানির সচিব তাদের প্রশ্নের উত্তর দেন। এছাড়া শেয়ারহোল্ডাররা তাদের মূল্যবান মন্তব্যে কোম্পানির পরিচালকমণ্ডলী এবং ব্যবস্থাপনার প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতার কথা পুনর্ব্যক্ত করেন। ওই ভার্চুয়াল সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, পরিচালকমণ্ডলী, কোম্পানি সচিবসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশ নেন।
বিএসআরএম স্টিলস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা
বিএসআরএম স্টিলস লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বিএসইসির গাইডলাইন অনুসারে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।









