হাইব্রিড প্রযুক্তি খাতে অংশীদারত্ব আরো জোরদার করতে যাচ্ছে চীনা বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কোম্পানি বিওয়াইডি ও মার্কিন জ্বালানি তেল জায়ান্ট এক্সন মবিল। গত সোমবার স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তির আওতায় কোম্পানি দুটি যৌথভাবে কাস্টমাইজড পণ্য বিভাগে গবেষণা ও উন্নয়ন, নতুন উপাদান ব্যবহারে সহযোগিতার সম্ভাবনা এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে কাজ করবে। গত বছর বিওয়াইডি ও এক্সন মবিল যৌথভাবে বাজারে এনেছিল নতুন ইঞ্জিন অয়েল। বিওয়াইডির প্লাগ ইন ইভিতে ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি হয়েছিল এ জ্বালানি তেল। খবর ও ছবি রয়টার্স