মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। সম্প্রতি বড়লেখা উপজেলার দক্ষিণভাগে ব‌্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মো. সাখাওয়াত হোসেন দুস্থদের হাতে কম্বল তুলে দেন। এ সময় ব‌্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।