ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে এটিএম তাহমিদুজ্জামান এবং উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে অমলেন্দু রায় পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি তাদের এ পদোন্নতি দেয়া হয়। এর আগে এটিএম তাহমিদুজ্জামান উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অমলেন্দু রায় একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট শাখাপ্রধান দায়িত্ব পালন করে আসছিলেন। 

এটিএম তাহমিদুজ্জামান অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকের নতুন ভূমিকা গ্রহণের পাশাপাশি ব্যাংকের রিটেইল বিজনেস, এজেন্ট ব্যাংকিং, কোম্পানি সেক্রেটারিয়েট, সিএসআর কার্যক্রম, ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান যথাক্রমে ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মোবাইল ফাইন্যন্সিয়াল সার্ভিস ‘উপায়’সহ বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রের ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করছেন। 

অমলেন্দু রায় ২৭ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য পেশাজীবনে উত্তরা ব্যাংক পিএলসিতে ১৯৯৬ সালে ৩ অক্টোবর প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিতে যোগদান করেন। —বিজ্ঞপ্তি