দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক, এনজিও প্রতিষ্ঠান সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটির (এফএইচপি) মধ্যস্থতায় কৃষি খাতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ৪ শতাংশ সুদে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য ১ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে। এ উপলক্ষে সম্প্রতি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় অবস্থিত এনজিও প্রতিষ্ঠান এফএইচপির কনফারেন্স হলে ২৭ জন নারী ও পুরুষ উদ্যোক্তাদের মাঝে ২৭ লাখ টাকা ঋণের চেক বিতরণ করেন মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস ও বাজিতপুর চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাসট্রিজের সাধারণ সম্পাদক দেব দুলাল দাস। এছাড়া অনুষ্ঠানে ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের বিভাগীয় প্রধান মো. জাভেদ তারেক খানসহ অন্য নির্বাহী ও কর্মকর্তারা। —বিজ্ঞপ্তি