খেলা সম্প্রচারে একজোট হলো তিন মার্কিন মিডিয়া জায়ান্ট। আগামী শরতে চালু হতে যাওয়া এ স্ট্রিমিং প্লাটফর্মে অংশ নিচ্ছে ওয়াল্ট ডিজনির ইএসপিএন, ফক্স করপোরেশন ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি। জনপ্রিয় লিগের সম্প্রচার স্বত্বের খরচ বাড়ার পর ঘোষণাটি এল। এ মিডিয়াগুলোর হাতে রয়েছে ফিফা বিশ্বকাপ, ফর্মুলা ওয়ান, এনএফএল, এনবিএ ও মেজর লিগ বেসবলের স্বত্ব। নতুন প্লাটফর্মে প্রতিটি কোম্পানির মালিকানা হবে এক-তৃতীয়াংশ ও বোর্ডের সমান প্রতিনিধিত্ব থাকবে। খবর বিবিসি ও ছবি এপি