বিএসই‌সি চেয়ারম্যা‌ন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা সংগীতশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। মরহুমার নামাজে জানাযা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর ধানমন্ডি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে পুঁজিবাজারের অংশীজনেরা শোক প্রকাশ করেছেন।