মার্কেন্টাইল ব্যাংক পটুয়াখালীর বাউফলের কালাইয়ায় বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে সার ও বীজ বিতরণ করেছে। গতকাল সাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।