সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় দেশব্যাপী কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের ধারাবাহিকতায় এবার মুন্সিগঞ্জ জেলায় বীজ, সার ও কীটনাশক বিতরণ করল ব্যাংক এশিয়া। সম্প্রতি মুন্সিগঞ্জের মালখানগরে ওফাজ ফয়জুন মেমোরিয়াল মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জাকিয়া রউফ চৌধুরী। ব্যাংকের পরিচালক মো. আবুল কাসেম, এএমডি শাফিউজ্জামান ও এএনএম মাহফুজ, ডিএমডি এসএম আনিসুজ্জামান এবং সিনজেনটা বাংলাদেশের এমডি মোহাম্মদ হেদায়েত উল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।