কেএসআরএম অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস পেলেন তিন তরুণ ভবিষ্যৎ স্থপতি। কেএসআরএম ও আইএবির যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি মীর মনজুরুর রহমান। কেএসআরএম মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শাখার মহাব্যবস্থাপক কর্নেল (অব.) মো. আশফাকুল ইসলাম, কেএসআরএমের আইন উপদেষ্টা ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী, গণমাধ্যম উপদেষ্টা মিজানুল ইসলাম, উপব্যবস্থাপক (ব্র্যান্ড) মনিরুজ্জামান রিয়াদ, অ্যাওয়ার্ড সমন্বয়কারী স্থপতি সৈয়দা সাইখা সুদাহ্, কেএসআরএমের প্রকৌশলী সাইফ মাওলা, সিনিয়র অফিসার মিজান উল হক, মিথুন বড়ুয়া, তাহুমুল হক বাবু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড বিজয়ীরা হলেন চুয়েটের ফাহিম আশফাক ফারুকী, বুয়েটের মাহিয়া মুসতারী নওশীন ও ইসরাত জাহান। —বিজ্ঞপ্তি
কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি
কেএসআরএম অ্যাওয়ার্ড ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস পেলেন তিন তরুণ ভবিষ্যৎ স্থপতি। কেএসআরএম ও আইএবির যৌথ উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব










