স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে ‘এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী উৎসব ২০২৫’-এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজনে প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আহমেদ হোসাইন। স্বাগত বক্তব্য দেন স্কুল অব হেলথ সায়েন্সের ডিন অধ্যাপক ডা. নওজিয়া ইয়াসমিন।

সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসাইন খান। সমাপনী বক্তব্য দেন ট্রেজারার অধ্যাপক ড. মো. হাসান কাউসার। —বিজ্ঞপ্তি