এক্সক্লুসিভ ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড নিয়ে এল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ও মাস্টারকার্ড। গতকাল কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির এমডি ও সিইও আরিফ কাদরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ কামাল, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।