জয়পুরহাট সুগার মিলের ৬১তম আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম এনডিসি। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমানের সভাপতিত্বে গতকাল এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য দেন বিএসএফআইসির সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, মিলের মহাব্যবস্থাপক (কৃষি) তারেক ফরহাদ, আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দীন, চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল, বিশিষ্ট আখচাষী ওয়াহিদুজ্জামান প্রমুখ।
জয়পুরহাট সুগার মিলের ৬১তম আখ মাড়াইয়ের উদ্বোধন
জয়পুরহাট সুগার মিলের ৬১তম আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম এনডিসি।









