এবারো মেলায় আসা দর্শনার্থী-পাঠক-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করছে বিকাশ। বিকাশ অ্যাপ থেকেও বই কেনার জন্য সরাসরি অনুদান দেয়া যাচ্ছে প্রথম আলো ট্রাস্টে। অনুদানের বই এবং বিকাশের পক্ষ থেকে দেয়া বই মিলিয়ে এবারো প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে সারা দেশে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল, পাঠাগারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠাগারে বিতরণ করা হবে। সম্প্রতি বইমেলায় মাস্তুল ফাউন্ডেশন পরিচালিত স্কুল ও এতিমখানা থেকে আসা ১০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে অনুদানের কিছু বই তুলে দেন দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক এবং বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী।