বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) দ্বিতীয় বিশেষ সাধারণ সভা গতকাল বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মোরশেদ জামান। সংযুক্ত ছিলেন কোম্পানির পরিচালক মো. আবদুল মোমিন, মোহাম্মদ গোলম সরওয়ার ই কায়নাত, ড. নাছিমা আকতার, অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, কর্নেল ইকরাম আহমেদ ভূঁইয়া, কোম্পানির অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মনিরুজ্জামান এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মির্জা কামাল আহম্মদ। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ সাবমেরিন কেবলসের বিশেষ সাধারণ সভা
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির (বিএসসিপিএলসি) দ্বিতীয় বিশেষ সাধারণ সভা গতকাল বেলা ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের










