প্যারামাউন্টের অধিগ্রহণ প্রস্তাব ফের প্রত্যাখ্যান করল ওয়ার্নার ব্রাদার্স। এর পরিবর্তে নেটফ্লিক্সের অধিগ্রহণ প্রস্তাবে বেশি মনোযোগ দিতে শেয়ারহোল্ডারদের অনুরোধ করেছে হলিউডের প্রাচীন এ প্রতিষ্ঠান। এ বিষয়ে কোম্পানিটির বক্তব্য হলো প্যারামাউন্টের প্রস্তাব কোম্পানি কিংবা শেয়ারহোল্ডারদের সর্বোত্তম স্বার্থ প্রতিফলিত করে না। ওয়ার্নার ব্রসের স্ট্রিমিং ও স্টুডিও ব্যবসা ৭২ বিলিয়ন ডলারে কিনতে চায় নেটফ্লিক্স। আর পুরো কোম্পানি পেতে প্যারামাউন্ট প্রস্তাব দিয়েছে ৭৭ দশমিক ৯ বিলিয়ন ডলার মূল্য পরিশোধের। খবর ও ছবি এপি
আবারো প্যারামাউন্টের অধিগ্রহণ প্রস্তাব প্রত্যাখ্যান ওয়ার্নার ব্রসের
প্যারামাউন্টের অধিগ্রহণ প্রস্তাব ফের প্রত্যাখ্যান করল ওয়ার্নার ব্রাদার্স।








